X, Y ও Z এর ব্যবসায়ের দিক-নির্দেশনাটি কী? বর্ণনা কর।
উত্তর: X, Y ও Z এর ব্যবসায়ের দিকনির্দেশনা হলো- অংশীদারি চুক্তি। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তি মৌখিক হতে পারে। আবার চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে পারে। তবে অংশীদারি ব্যবসায় মৌখিক, লিখিত ও নিবন্ধিত যে-কোনো ভাবেই শুরু হতে পারে। উদ্দীপকের X, Y ও Z মৌখিক সমঝোতার ভিত্তিতে ব্যবসায় করতে আগ্রহী হলেন। ব্যবসায় শুরুর পূর্বে তারা একটি দিকনির্দেশনা ঠিক করলেন। সেখানে ব্যবসায়ের লাভ-ক্ষতি বণ্টন বিভিন্ন বিরোধ মীমাংসা ইত্যাদি বিষয় উল্লেখ করলেন। এ সকল উল্লিখিত বিষয়ের আলোকেই তারা তাদের ব্যবসায়টি পরিচালনা করেন। এই দিকনির্দেশনা ছাড়া মুনাফা অর্জন ও বণ্টনের উদ্দেশ্যে ব্যবসায় পরিচালনা করলে তা অংশীদারি ব্যবসায় বলে বিবেচিত হবে না। এই দিকনির্দেশনা অংশীদারি ব্যবসায়ের ভিত্তি চুক্তির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, X, Y ও Z এর ব্যবসায়ের দিকনির্দেশনাটি হলো চুক্তি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
X, Y ও Z এর ব্যবসায়ের দিক-নির্দেশনাটি কী? বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর