দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব নিজামুল এর মতো উদ্যোক্তার ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব নিজামুল এর মতো উদ্যোক্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্যোক্তাগণ উদ্যোগমূলক কাজের মাধ্যমে নিজেদের জীবিকা অর্জনের ব্যবস্থা করেন। তারা সম্পদের সুষ্ঠু ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অসাধারণ অবদান রাখেন। উদ্যোক্তারা তাদের সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন চাহিদাসম্পন্ন পণ্য উৎপাদন করে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকেন। উদ্দীপকের জনাব নিজামুল তার সৃজনশীলতাগুণকে কাজে লাগিয়ে পরিত্যক্ত প্লাস্টিককে পুনঃব্যবহার করে শিশুদের খেলনা তৈরির একটি কারখানা স্থাপন করেন। তার কারখানায় কর্মচারী হিসেবে তিনি পনেরো জন বেকার যুবককে নিয়োগ দিয়েছেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি তার কারখানায় উৎপাদিত পণ্যসামগ্রী বিদেশে রপ্তানি করছেন। অল্প সময়ে তিনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠলেন এবং তার কর্ম-কাণ্ডের ফলে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তার এসকল কাজ দেশের আর্থসামাজিক ক্ষেত্রে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। জনাব নিজামুল ব্যবসায় উদ্যোগ নিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, পাশাপাশি তিনি আরও বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তার এ উদ্যোগ দেশের অন্যান্য বেকারদের অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। ফলে তারা লেখাপড়া শিখে চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোগ নিয়ে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থান তৈরিতেও সচেষ্ট হবে। এতে দেশের বিপুল জনগোষ্ঠীর বেকার সমস্যা সমাধান হবে। এতে দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে জীবনযাত্রার মান উন্নত হবে। পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে জনাব নিজামুল বৈদেশিক মুদ্রাও অর্জন করবে, যা দেশের জাতীয় আয়কে বৃদ্ধি করবে। তাছাড়া প্লাস্টিক দ্রব্য পরিবেশকে দূষিত করবে। তাই প্লাস্টিককে পুনরায় ব্যবহার করে খেলনা তৈরি করায় পরিবেশদূষণ কিছুটা হলেও হ্রাস পাবে। আর পরিবেশকে দূষণমুক্ত করার তার এই প্রয়াস তার মতো আরো অনেককে উদ্বুদ্ধ করবে। তাই বলা যায়, দেশের আর্থসামাজিক উন্নয়নে জনাব নিজামুলের মতো উদ্যোক্তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জনাব নিজামুল এর মতো উদ্যোক্তার ভূমিকা মূ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর