জেন্ডার সচেতনতা কী? ব্যাখ্যা করো।
উত্তর: নারী-পুরুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থাকাকে জেন্ডার সচেতনতা বলে। আর জেন্ডার সচেতনতা হলো নারী কিংবা পুরুষের ক্ষেত্রে পক্ষপাতহীন থেকে তাদের উভয়ের ন্যায্য অধিকারের প্রতি লক্ষ রাখা। একজন ব্যক্তি তথা নেতা তিনি নারী বা পুরুষ যেই হোন না কেন তাকে অবশ্যই তার সহকর্মী নারী-পুরুষের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হবে। তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব না করাই মূলত জেন্ডার সচেতনতার মূল বিষয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জেন্ডার সচেতনতা কী? ব্যাখ্যা করো।
উত্তর