জনাব মাহদির ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানটি বিবেচনায় আনা উচিত ছিল? এর সপক্ষে যুক্তি দাও।
উত্তর: জনাব মাহদির ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ের আইনগত পরিবেশের উপাদানটি বিবেচনায় আনা উচিত ছিল বলে আমি মনে করি। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত বিভিন্ন আইনের সমন্বয়ে সৃষ্ট পরিবেশ হলো আইনগত পরিবেশ। বাণিজ্য ও শিল্প আইন, শ্রম আইন, আমদানি-রপ্তানি নীতি প্রভৃতি আইনগত পরিবেশের উপাদান। ব্যবসায় সংক্রান্ত আইন অনুকূল হলে দেশি-বিদেশি উদ্যোক্তারা ব্যবসায়ে উৎসাহিত হয়। উদ্দীপকের জনাব মাহদি একজন বালি ব্যবসায়ী। বর্ষা মৌসুমে পরিবেশ প্রতিকূল থাকার কারণে তিনি ব্যবসার পাশাপাশি নতুন কাজ করার উদ্যোগ গ্রহণ করলেন। কিছুদিন পর পরিবেশবাদী ও ভোক্তা আইনে লোকজন আপত্তি জানায়। বিভিন্ন সমস্যার কারণে তার প্রতিষ্ঠানে কর্মরত কিছু শ্রমিক কাজের প্রতি অনীহা ও অসন্তোষ প্রকাশ করে। ফলশ্রুতিতে সে বালি উত্তোলন না করার সিদ্ধান্ত নিলেন। উদ্দীপকের মাহদি পরিবেশ আইন মেনে ব্যবসায় পরিচালনা করলে পরিবেশবাদীদের আপত্তি আইনত তার কোনো ক্ষতি করতে পারতো না। বালি একটি ভূগর্ভস্থ সম্পদ। কোনোরূপ বাধা নিষেধ বা আইন না মেনে বালি উত্তোলন মোটেও পরিবেশবান্ধব কোনো কাজ নয়। সরকারি নির্দেশনা বা ব্যবস্থাপনার বাইরে বালি উত্তোলন করলে পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হবার আশঙ্কা থাকে। যত্রতত্র বালি উত্তোলনের ফলে পরিবেশ তার ভারসাম্য হারায়। তাই যত্রতত্র বালি উত্তোলনের ব্যাপারে আইনে নিষেধাজ্ঞা রয়েছে। আর এই আইন বাস্তবায়নে প্রতিনিয়ত কিছু পরিবেশবাদী সংগঠন কাজ করে যাচ্ছেন। জনাব মাহদির উচিত ছিল ব্যবসায়ের আইনগত উপাদানটি বিবেচনা করে ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করা। যেহেতু সে এ বিষয়টিকে অগ্রাহ্য করে তার ব্যবসায়টি পরিচালনা করেছেন, তাই তার বালি উত্তোলন কাজটি অবশেষে বন্ধ করে দেওয়ার পরিস্থিতি উদ্ভূত হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
জনাব মাহদির ব্যবসায় চালিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ের কোন পরিবেশের উপাদা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর