জনাব মাহদির বালি উত্তোলন কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মাহদির বালি উত্তোলন নিষ্কাশন শিল্পের অন্তর্গত। যে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন- খনি থেকে তেল ও গ্যাস উত্তোলন, নদ-নদী ও সাগর হতে মৎস্য আহরণ, বন হতে কাঠ আহরণ প্রভৃতি নিষ্কাশন শিল্পের অন্তর্গত। উদ্দীপকের জনাব মাহদি বালি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। অর্থাৎ তিনি ভূগর্ভ বা মাটি খনন করে সেখান থেকে মেশিনের সাহায্যে বালি উত্তোলন করে থাকেন। ভূগর্ভস্থ এ বালি হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ, যা মানুষের নাগালের বাইরের বস্তু। জনাব মাহদি এটি সংগ্রহ করে মানুষের ব্যবহারের আওতায় আনেন। এছাড়া তিনি এ সম্পদ আহরণ করে এর উপযোগিতা বাড়ানোর ব্যবস্থা করেন। এ সকল বৈশিষ্ট্যসমূহ মূলত নিষ্কাশন শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মাহদির বালি উত্তোলন নিষ্কাশন শিল্পের অন্তর্গত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৭ : বাংলাদেশের শিল্প (Full Syllabus) · সৃজনশীল
জনাব মাহদির বালি উত্তোলন কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর