মি. হেলালের কার্যক্রমে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পায়- ব্যাখ্যা কর।
উত্তর: মি. হেলালের কার্যক্রমে গণতান্ত্রিক নেতৃত্ব প্রকাশ পায়। যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করে ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এ ধরনের নেতৃত্বে সব ক্ষমতা নিজের হাতে না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে ছেড়ে দেন। এর ফলে কর্মীরা নেতার প্রতি সন্তুষ্ট থাকে। উদ্দীপকের মি. হেলাল বেশ কয়েকজন কর্মী নিয়ে সিরামিকের ব্যবসা করেন। তিনি কর্মীদের মধ্যে সুনির্দিষ্টভাবে দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করেন। তাদের সাথে পরামর্শ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং তাদের প্রশ্ন করার সুযোগ দেন। আর এ নেতৃত্বের ধরনটির সাথে গণতান্ত্রিক নেতৃত্বের সাদৃশ্য রয়েছে। এ ধরনের নেতৃত্বে নেতা কর্মীদের প্রশ্নের জবাব দেন এবং প্রয়োজনে জবাবদিহিতা করেন। তাই কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রম করেন। তাই বলা যায়, মি. হেলাল গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
মি. হেলালের কার্যক্রমে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পায়- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর