আদর্শ নেতার গুণাবলির আলোকে 'Z [গণিত] এর গুণাবলি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছকে উল্লিখিত নেতা 'Z [গণিত] এর মধ্যে আদর্শ নেতার সাংগঠিক ক্ষমতা ও জেন্ডার সচেতনতা গুণটি ফুটে উঠেছে। যিনি নেতৃত্ব দেন তাকেই নেতা বলা হয়। নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালিত করা। নেতৃত্বদানের কঠিন দায়িত্বশীল কাজটি সম্পাদনের জন্য একজন নেতার অনেকগুলো গুণ থাকতে হয়। কেননা উপযুক্ত নেতৃত্ব যেমন একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে, তেমনি নেতার ব্যর্থতা/অযোগ্যতা প্রতিষ্ঠানকে ব্যর্থ করে দিতে পারে। উদ্দীপকের ছকে উল্লিখিত নেতা 'Z [গণিত] তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সাথে পরামর্শ করে প্রতিষ্ঠানের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এতে কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন। অর্থাৎ 'Z [গণিত] তার প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। এছাড়া তিনি নারী ও পুরুষ উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হন, দক্ষতা অনুযায়ী তিনি কর্মীদের দায়িত্ব পালন করেন। অর্থাৎ একজন আদর্শ নেতার জেন্ডার সচেতনতা ও সাংগঠনিক ক্ষমতার গুণ দুটি তার মধ্যে রয়েছে। 'Z [গণিত] তার প্রতিষ্ঠানে কর্মরত নারী ও পুরুষের সাথে শ্রদ্ধাশীল আচরণ করে, যা তার জেন্ডার সচেতনতা গুণটির বহিঃপ্রকাশ। একজন নেতা তিনি নারী বা পুরুষ যেই হোন না কেন তাকে অবশ্যই তার সহকর্মী নারী-পুরুষের প্রতি শ্রদ্ধাশীল সহানুভূতিশীল হতে হবে। তাকে অবশ্যই পক্ষপাতহীন হতে হবে। এছাড়াও একজন নেতার প্রতিষ্ঠানের সকল বিষয়ে দক্ষতা থাকা উচিত, যাতে কোন দায়িত্বের জন্য কে উপযুক্ত তা বাছাই করতে পারেন এবং সে অনুযায়ী দায়িত্ব বণ্টন করতে পারেন। নেতা 'Z [গণিত] -ও তার প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা অনুযায়ী দায়িত্ব প্রদান করেন। যা তার আদর্শ নেতার সাংগঠনিক ক্ষমতা গুণটিকে নির্দেশ করে। সুতরাং আদর্শ নেতার গুণগুলোর অধিকারী হওয়ার দরুন নেতা 'Z [গণিত] কে আদর্শ নেতা হিসেবে অভিহিত করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
আদর্শ নেতার গুণাবলির আলোকে 'Z এর গুণাবলি বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর