জনাব নাজেমকে মূলধন ছাড়াই ব্যবসায়ে সংযুক্ত করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: জনাব নাজেমকে মূলধন ছাড়াই ব্যবসায়ে নামমাত্র অংশীদার হিসেবে সংযুক্ত করা যৌক্তিক বলে আমি মনে করি। নামমাত্র অংশীদার মূলধন, শ্রম ও দক্ষতা কোনোকিছুই বিনিয়োগ করেন না। শুধু তার সুনাম ব্যবসায়ের কাজে ব্যবহারের অনুমতি দেন। এক্ষেত্রে তিনি চুক্তি অনুযায়ী মুনাফার অংশ পান। তবে অন্যান্য অংশীদারদের মতো তিনি অসীম দায় বহনে বাধ্য থাকেন না। উদ্দীপকের কাশেম ও হাশেম দুই বন্ধু মিলে অংশীদারি ব্যবসায় চালু করেন। তারা দুইজন ব্যবসায়ে নতুন। তাই অভিজ্ঞ ও সফল ব্যবসায়ী জনাব নাজেমকে ব্যবসায়ে সংযুক্ত করেন। জনাব নাজেম মূলধন ছাড়াই সমান সুযোগ-সুবিধা ভোগ করেন। তিনি ব্যবসায়টিকে নিবন্ধন ও লিখিত চুক্তি করার পরামর্শ দেন। জনাব নাজেম একজন নামমাত্র অংশীদার। তার সুনাম ব্যবহার করে অংশীদারি ব্যবসায়টি পরিচালিত হয়। অভিজ্ঞ ও সফল ব্যবসায়ী জনাব নাজেমের সম্মান, মর্যাদা ও বুদ্ধিমত্তা অনেক বেশি। তিনি জানেন কীভাবে ব্যবসায় পরিচালনা করলে সফলতা অর্জন করা যায়। তাই তিনি ব্যবসায় পরিচালনার জন্য উত্তম পরামর্শ প্রদান করেন। তাছাড়া তিনি ব্যবসায়ের অংশীদার হওয়ায় সহজে মানুষের আস্থা অর্জন করা যায়। ফলে ব্যবসায়টির সুষ্ঠু পরিচালনা করা সম্ভব হয় ও ব্যবসায়ে সফলতা আসে। তাই বলা যায়, জনাব নাজেমকে ব্যবসায়ে সংযুক্ত করা সম্পূর্ণ যৌক্তিক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব নাজেমকে মূলধন ছাড়াই ব্যবসায়ে সংযুক্ত করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর