শেয়ারFacebookWhatsApp

কাশেম ও হাশেমের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত কাশেম ও হাশেমের প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ ব্যবসায় গঠন করেন। এ ব্যবসায়ের মূলভিত্তি হলো চুক্তি। এক্ষেত্রে অংশীদাররা চুক্তি অনুযায়ী ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। এছাড়া ব্যবসায়ের লাভ-ক্ষতিও চুক্তি অনুযায়ী বণ্টন হয়। উদ্দীপকের কাশেম ও হাশেম মৌখিক চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। ব্যবসায়ের মুনাফা বণ্টন ও অন্যান্য বিষয়ে তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেন। তাদের ব্যবসায়ের মূলভিত্তি হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এছাড়া তারা চুক্তি অনুযায়ী ব্যবসায় পরিচালনা করেন। এসব বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সংগতিপূর্ণ। তাই কাশেম ও হাশেমের প্রতিষ্ঠানটিকে অংশীদারি ব্যবসায় বলা যায়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

কাশেম ও হাশেমের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।

উদ্দীপক

কাশেম ও হাশেম দুই বন্ধু মিলে মৌখিক চুক্তির ভিত্তিতে একটি ব্যবসা চালু করেন। তারা দুজন ব্যবসায়ে নতুন হওয়ায় অভিজ্ঞ এবং সফল ব্যবসায়ী জনাব নাজেমকে তাদের ব্যবসায়ে সংযুক্ত করেন। জনাব নাজেম কোনো মূলধন ছাড়াই সমান সুযোগ সুবিধা ভোগ করেন। তিনি সংগঠনটিকে নিবন্ধন করার এবং লিখিত চুক্তি করার পরামর্শ দেন।

Rajshahi · 2023

উত্তর

একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় হলো একমালিকানা ব্যবসায়।

উত্তর

স্বর্ণকারের দোকান একমালিকানায় হওয়া উচিত। একমালিকানা ব্যবসায় একক ব্যক্তির মাধ্যমে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। সাধারণত স্বর্ণকার একাই তার ব্যবসায় গঠন ও পরিচালনা করেন। তিনি একাই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। তাছাড়া ব্যবসায়ে অর্জিত লাভ ও ক্ষতি তিনি একাই বহন করেন। তাই স্বর্ণকারের দোকান একমালিকানা ব্যবসায় হওয়া উচিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কাশেম ও হাশেমের প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ ব্যবসায় গঠন করেন। এ ব্যবসায়ের মূলভিত্তি হলো চুক্তি। এক্ষেত্রে অংশীদাররা চুক্তি অনুযায়ী ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। এছাড়া ব্যবসায়ের লাভ-ক্ষতিও চুক্তি অনুযায়ী বণ্টন হয়। উদ্দীপকের কাশেম ও হাশেম মৌখিক চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। ব্যবসায়ের মুনাফা বণ্টন ও অন্যান্য বিষয়ে তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেন। তাদের ব্যবসায়ের মূলভিত্তি হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এছাড়া তারা চুক্তি অনুযায়ী ব্যবসায় পরিচালনা করেন। এসব বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সংগতিপূর্ণ। তাই কাশেম ও হাশেমের প্রতিষ্ঠানটিকে অংশীদারি ব্যবসায় বলা যায়।

উত্তর

জনাব নাজেমকে মূলধন ছাড়াই ব্যবসায়ে নামমাত্র অংশীদার হিসেবে সংযুক্ত করা যৌক্তিক বলে আমি মনে করি। নামমাত্র অংশীদার মূলধন, শ্রম ও দক্ষতা কোনোকিছুই বিনিয়োগ করেন না। শুধু তার সুনাম ব্যবসায়ের কাজে ব্যবহারের অনুমতি দেন। এক্ষেত্রে তিনি চুক্তি অনুযায়ী মুনাফার অংশ পান। তবে অন্যান্য অংশীদারদের মতো তিনি অসীম দায় বহনে বাধ্য থাকেন না। উদ্দীপকের কাশেম ও হাশেম দুই বন্ধু মিলে অংশীদারি ব্যবসায় চালু করেন। তারা দুইজন ব্যবসায়ে নতুন। তাই অভিজ্ঞ ও সফল ব্যবসায়ী জনাব নাজেমকে ব্যবসায়ে সংযুক্ত করেন। জনাব নাজেম মূলধন ছাড়াই সমান সুযোগ-সুবিধা ভোগ করেন। তিনি ব্যবসায়টিকে নিবন্ধন ও লিখিত চুক্তি করার পরামর্শ দেন। জনাব নাজেম একজন নামমাত্র অংশীদার। তার সুনাম ব্যবহার করে অংশীদারি ব্যবসায়টি পরিচালিত হয়। অভিজ্ঞ ও সফল ব্যবসায়ী জনাব নাজেমের সম্মান, মর্যাদা ও বুদ্ধিমত্তা অনেক বেশি। তিনি জানেন কীভাবে ব্যবসায় পরিচালনা করলে সফলতা অর্জন করা যায়। তাই তিনি ব্যবসায় পরিচালনার জন্য উত্তম পরামর্শ প্রদান করেন। তাছাড়া তিনি ব্যবসায়ের অংশীদার হওয়ায় সহজে মানুষের আস্থা অর্জন করা যায়। ফলে ব্যবসায়টির সুষ্ঠু পরিচালনা করা সম্ভব হয় ও ব্যবসায়ে সফলতা আসে। তাই বলা যায়, জনাব নাজেমকে ব্যবসায়ে সংযুক্ত করা সম্পূর্ণ যৌক্তিক।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।