“দেশকে এগিয়ে নিতে চাকরির বিকল্প ভাবনাটা জরুরি”- জনাব হারুনের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: "দেশকে এগিয়ে নিতে চাকরির বিকল্প ভাবনাটা জরুরি”- জনাব হারুনের উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। বর্তমানে বাংলাদেশে চাকরির ক্ষেত্র খুবই কম। প্রতিবছর যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে সেই পরিমাণে চাকরির সুযোগ সৃষ্টি হয় না। এক্ষেত্রে চাকরির বিকল্প হিসেবে আত্মকর্মসংস্থানমূলক পেশার মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা যায়। উদ্দীপকের জনাব হারুন বিএ পাশ করে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু চাকরিপ্রার্থীর আধিক্য দেখে তিনি আশা ছেড়ে দেন। এরপর চাকরির বিকল্প হিসেবে জনাব হারুন নিজেই নিজের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেন। 'যুব প্রশিক্ষণ কেন্দ্র' থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি নিজ জমিতে ফলমূল ও শাকসবজি চাষ শুরু করেন। নিজ দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে অল্পদিনেই তিনি সফলতা লাভ করেন। আমাদের দেশে চাহিদা অনুযায়ী চাকরি নেই। তাছাড়া চাকরিতে স্বাধীনভাবে কাজ করার সুযোগও নেই। অন্যদিকে জনাব হারুন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাধীনভাবে কাজ করছেন। তাছাড়া আত্মকর্মসংস্থানের মাধ্যমে জনাব হারুন তার আয় বৃদ্ধি করতে পারবেন, যা চাকরির ক্ষেত্রে সীমিত। তার প্রতিষ্ঠানে কাজ করে আরও দশজন তাদের পরিবার চালাচ্ছে। জনাব হারুন নতুন কর্মসংস্থানও সৃষ্টি করছেন। এভাবে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। সুতরাং, দেশকে এগিয়ে নিতে চাকরির বিকল্প চিন্তা করা উচিত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
“দেশকে এগিয়ে নিতে চাকরির বিকল্প ভাবনাটা জরুরি”- জনাব হারুনের উক্তিট…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর