আরিফের বন্ধুর প্রস্তাবটি গ্রহণ না করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: আরিফের বন্ধুর প্রস্তাবটি গ্রহণ না করা সম্পূর্ণ যৌক্তিক। একমালিকানা ব্যবসায় একক মালিকের সাহায্যে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে মালিক একাই ব্যবসায়ের সব লাভ-ক্ষতি ভোগ করে। অন্যদিকে, অংশীদারি ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়। তাই এ ব্যবসায়ের সব লাভ-ক্ষতি চুক্তি অনুসারে অংশীদারদের মাঝে ভাগ করা হয়। উদ্দীপকে আরিফ নিজেই একটি আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। এক্ষেত্রে তার ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন। পরবর্তীতে, তার বন্ধু চুক্তির মাধ্যমে তার সাথে ব্যবসায়ে যুক্ত হতে চান। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি একাই মূলধন সংগ্রহ করে ব্যবসায় পরিচালনা করেন। অর্থাৎ, তিনি অংশীদারি ব্যবসায়ের চেয়ে একমালিকানা ব্যবসায়কে বেশি গুরুত্ব দেন। একমালিকানা ব্যবসায় একজন মালিকের মাধ্যমে পরিচালিত হয়। তাই খুব সহজেই ব্যবসায় স্থাপন ও পরিচালনা করা যায়। এ ধরনের ব্যবসায় কম ঝুঁকিপূর্ণ হয়। আবার এ ধরনের ব্যবসায়ে মালিকের প্রাধান্য বেশি থাকে। মালিক নিজেই সব সিদ্ধান্ত গ্রহণ করেন। তাছাড়া ব্যবসায়ের অর্জিত মুনাফা মালিক একাই ভোগ করেন। অন্যদিকে, অংশীদারি ব্যবসায়ে একাধিক মালিক থাকে। এতে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনায় ঝুঁকি সৃষ্টি হয়। অনেক সময় অংশীদারদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। তাছাড়া ব্যবসায়ের অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে ভাগ হয়। আর এসব দিক বিবেচনায় বলা যায় যে, আরিফের বন্ধুর প্রস্তাবটি গ্রহণ না করা সম্পূর্ণ যৌক্তিক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
আরিফের বন্ধুর প্রস্তাবটি গ্রহণ না করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর