ব্যবসায় পরিবেশের সামাজিক উপাদান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায় পরিবেশের সামাজিক উপাদান বলতে জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতিকে বোঝায়। ব্যবসায়ের গঠন, পরিচালনা ও সম্প্রসারণের ওপর প্রভাব বিস্তার করে এমন সব পারিপার্শ্বিক উপাদানের সমষ্টি হলো ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশের এ উপাদানগুলোর মধ্যে সামাজিক উপাদান একটি অন্যতম উপাদান। সামাজিক উপাদানসমূহ মূলত মানুষের সৃষ্টি ও তাদের কাজের মাধ্যমে প্রভাবিত হয়। এটি ব্যবসায়ের লাভ-ক্ষতিকে প্রভাবিত করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
ব্যবসায় পরিবেশের সামাজিক উপাদান বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
উত্তর