“চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি”- ব্যাখ্যা কর।
উত্তর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে গঠিত হয় অংশীদারি ব্যবসায়। যোগ্য কমপক্ষে দুইজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসায় শুরু করতে পারে। চুক্তি লিখিত বা মৌখিক এবং নিবন্ধিত বা অনিবন্ধিত হতে পারে। তবে অংশীদারদের মধ্যে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, বিরোধ এবং মামলা এড়ানোর জন্য চুক্তি লিখিত ও নিবন্ধিত হওয়া যৌক্তিক। তাই চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
“চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি”- ব্যাখ্যা কর।
উত্তর