জনাব আনোয়ারের প্রথম ব্যবসায়টি মালিকানা ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আনোয়ারের প্রথম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে এক মালিকানা ব্যবসায়। মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ে অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায় গঠন অত্যন্ত সহজ। উদ্দীপকের জনাব আনোয়ার অন্যের অধীনে চাকরি করা পছন্দ করেন না। তাই স্বল্প পুঁজি নিয়ে তিনি একটি কাপড়ের দোকান শুরু করেন। কাপড়ের দোকানটি তিনি নিজেই প্রতিষ্ঠা করেন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও মূলত তার নিজের। যে-কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ নিয়ে এ জাতীয় কারবার শুরু করতে পারেন। সাধারণত এ জাতীয় ব্যবসায়ের আয়তন ছোট হয়। তবে প্রয়োজনে মালিক একাধিক কর্মচারী নিয়োগ করতে পারেন এবং অধিক অর্থও বিনিয়োগ করতে পারেন। আর এসকল বৈশিষ্ট্যসমূহ একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আনোয়ারের প্রথম ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব আনোয়ারের প্রথম ব্যবসায়টি মালিকানা ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর