জনাব আনোয়ারের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর।
উত্তর: জনাব আনোয়ারের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি যথার্থ। একমালিকানা ব্যবসায় ও অংশীদারি ব্যবসায় উভয়ই প্রাচীন ব্যবসায় সংগঠন। মূলত একমালিকানা ব্যবসায়ের কিছু সীমাবদ্ধতা দূর করার প্রয়োজনে অংশীদারি ব্যবসায়ের উর্দ্ধ হয়। একক মালিকের মূলধনের স্বল্পতা, অসীম দায়, ব্যবসাযের ক্ষুদ্র আওতা ইত্যাদি সীমাবদ্ধতা দূর করার জন্যই অংশীদারি ব্যবসায় গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। উদ্দীপকের জনাব আনোয়ার অন্যের অধীনে চাকরি করা পছন্দ করেন না, তাই তিনি একক মালিকানায় একটি কাপড়ের দোকান শুরু করেন। ক্রেতাদের ব্যাপক চাহিদার কথা ভেবে তিনি ব্যবসায়টিকে বড়ো করতে চাইলেন। এজন্য তিনি তার এক বন্ধুকে চুক্তির ভিত্তিতে ব্যবসায়ে সংযুক্ত করলেন। অর্থাৎ তিনি তার ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় থেকে অংশীদারি ব্যবসায়ে পরিণত করেছেন। উদ্দীপকের জনাব আনোয়ার প্রথমে একাই ব্যবসায় পরিচালনা করতেন। ফলে ব্যবসায়ের সকল বিষয় যথা- দায়-দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণ, লাভ-লোকসান ইত্যাদি তাকে একাই বহন করতে হতো। যেহেতু একমালিকানা ব্যবসায়ের পরিধি স্বল্প হয়ে থাকে তাই তাকে ব্যবসায়ের সম্প্রসারণের জন্য তার এক বন্ধুকে অংশীদার হিসেবে গ্রহণ করতে হয়েছে। আর এ অংশীদার চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ। তাই তাকে ব্যবসায়ের সকল কার্যক্রম চুক্তি অনুযায়ী অংশগ্রহণ করতে হবে। অংশীদার থাকায় জনাব আনোয়ারের ব্যবসায়ে মূলধন সংগ্রহও কোনো জটিল বিষয় হয়ে দাঁড়াবে না। ফলে তার ব্যবসায়ের কার্যক্রম সচল রাখা সহজ হবে। এছাড়া ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণে দুইজন ব্যক্তি আলাপ-আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। কিন্তু একমালিকানা ব্যবসায়ে মালিক প্রায়শই মূলধন সংগ্রহে বাধাপ্রাপ্ত হয় যেহেতু তিনি একাই মূলধনের যোগানদাতা। আবার তার একার পক্ষে সিদ্ধান্ত গ্রহণও অনেক জটিল হয়। তাই বলা যায়, জনাব আনোয়ারের ব্যবসায়ের সম্প্রসারণে একমালিকানা ব্যবসায় হতে অংশীদারি ব্যবসায় রূপান্তর পদক্ষেপটি যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব আনোয়ারের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর