শেয়ারFacebookWhatsApp

জনাব কাজলের খামার প্রতিষ্ঠা কর্মসংস্থানের ভিত্তিতে কোন কাজের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব কাজলের খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত। নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থান হলো মজুরি বা বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার মধ্যে অন্যতম। উদ্দীপকের জনাব কাজল যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করেন। তিনি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খামার সম্পর্কে যাবতীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। আর এই শিক্ষা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজি নিয়ে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো আত্মকর্মসংস্থান। তাই বলা যায়, জনাব রায়হানের খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল

জনাব কাজলের খামার প্রতিষ্ঠা কর্মসংস্থানের ভিত্তিতে কোন কাজের অন্তর্…

উদ্দীপক

জনাব কাজল যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে খামার প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার খামার পরিচালনায় সফলতা অর্জনের পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

Dhaka · 2023

উত্তর

কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

উত্তর

“ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুবই নিবিড়”- উক্তিটি যথার্থ। মুনাফার আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় স্থাপন ও পরিচালনার কর্মপ্রচেষ্টা হলো ব্যবসায় উদ্যোগ। অন্যদিকে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন, যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

উত্তর

জনাব কাজলের খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত। নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থান হলো মজুরি বা বেতনভিত্তিক চাকরির বিকল্প পেশার মধ্যে অন্যতম। উদ্দীপকের জনাব কাজল যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করেন। তিনি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খামার সম্পর্কে যাবতীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। আর এই শিক্ষা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজি নিয়ে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো আত্মকর্মসংস্থান। তাই বলা যায়, জনাব রায়হানের খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

দেশের বেকারত্ব লাঘবে জনাব কাজলের প্রতিষ্ঠিত খামারের অবদান খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক। তবে জনসংখ্যার দ্রুতহারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিনদিন বেড়েই চলেছে। মজুরি ও বেতনভিত্তিক চাকরির মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব নয়, প্রয়োজন আত্মকর্মসংস্থান। উদ্দীপকের জনাব কাজল যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করেন। বর্তমানে জনাব কাজল তার খামার পরিচালনায় সফলতা অর্জনের পাশাপাশি অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।মূলত কাজল আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের ও অন্যান্যদের কাজের ব্যবস্থা করেছেন। যেহেতু কাজল খামার প্রতিষ্ঠার মাধ্যমে নিজের এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সেহেতু তার খামার দেশের বেকারত্ব লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।আর এতে দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়েছে। সুতরাং বলা যায়, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে বেকারত্ব লাঘবের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে জনাব কাজলের খামারের অবদান অনস্বীকার্য।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব হাবিবুর রহমান যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও বাবার কাছ থেকে অর্থ নিয়ে পোলট্রি খামার স্থাপন করেন। তিনি প্রথমে ১০০টি মুরগি নিয়ে খামার শুরু করলেও এক বছরের মধ্যে তার খামারের মুরগির সংখ্যা দাঁড়ায় ১,০০০টি। তার সাফল্য দেখে গ্রামের বেকার যুবকরা পোলট্রি খামার তৈরি করতে আগ্রহী হচ্ছে। জনাব হাবিবুর রহমান আগ্রহী বেকার যুবকদের পোলট্রি খামার তৈরি করতে বিভিন্ন পরামর্শ দেন।

Dinajpur, Comilla, Chittagong · 2019

নট্রামস কী?
ব্যবসায়ে আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।
জনাব হাবিবুর রহমানের কর্মসংস্থানের ধরন বর্ণনা করো।
উদ্দীপকের আলোকে কর্মসংস্থান তৈরিতে জনাব হাবিবুর রহমানের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যবসায়ে আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।

ব্যবসায়ে আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নট্রামস কী?

নট্রামস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিলকিস পারভীন ব্যক্তিগত কিছু সম্পত্তি বিক্রি করে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ১০টি গরু কিনে একটি খামার স্থাপন করলেন। কঠোর পরিশ্রম, যত্নশীলতা ও সৃজনশীলতার কারণে অল্প দিনের মধ্যেই তিনি একজন সফল খামারী হয়ে ওঠেন। এলাকার অন্য উদ্যোক্তাদের মধ্যেও ব্যাপক আলোড়ন, পড়ে। স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিলকিস পারভীনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019

উদ্যোক্তা কে?
উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?
বিলকিস পারভীনের খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো।
প্রশাসনের পক্ষ' থেকে বিলকিস পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি কীভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?

উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোক্তা কে?

উদ্যোক্তা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমনের বাড়ির পাশের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার একজন সফল উদ্যোক্তাকে প্রধান অতিথি করা হলো। সুমন ঐ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য শোনে। প্রধান অতিথি তার বক্তব্যে কীভাবে নিজ উদ্যোগে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় সফল হয়েছেন তা বর্ণনা করেন। এই বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সুমন তাদের দুটি পুকুরে মাছের চাষ শুরু করে। কিন্তু এ বিষয়ে যথাযথ জ্ঞান না থাকায় সে লাভের মুখ দেখেনি।

Chittagong · 2020

ব্যবসায় কী?
“অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে”- কথাটি ব্যাখ্যা করো।
সুমনের মতো বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য কী করণীয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
সুমনের সমস্যা সমাধানের জন্য কী করণীয় বলে তুমি মনে করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে”- কথাটি ব্যাখ্যা করো।

“অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে”- কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যবসায় কী?

ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের আলোকে কর্মসংস্থান তৈরিতে জনাব হাবিবুর রহমানের ভূমিকা মূল্যায়ন করো।জনাব হাবিবুর রহমানের কর্মসংস্থানের ধরন বর্ণনা করো।ব্যবসায়ে আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।নট্রামস কী?প্রশাসনের পক্ষ' থেকে বিলকিস পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি কীভাবে দেশের অর্থনীতবিলকিস পারভীনের খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো।উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?উদ্যোক্তা কে?সুমনের সমস্যা সমাধানের জন্য কী করণীয় বলে তুমি মনে করো?সুমনের মতো বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য কী করণীয়? উদ্দীপকের আলো“অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে”- কথাটি ব্যাখ্যা করো।ব্যবসায় কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।