জনাব হাসানের ব্যবসায়টি সংগঠনের ভিত্তিতে কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাসানের ব্যবসায়টি সংগঠনের ভিত্তিতে একমালিকানা ব্যবসায়। মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ে অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে একমালিকানা ব্যবসায় বলে। উদ্দীপকের জনাব হাসান মধ্যবিত্ত পরিবারের বড়ো সন্তান। বাবার মৃত্যুর পর লেখাপড়ার খরচ সংসারের দায়িত্ব তার কাঁধে পড়ে। তাই সংসারের অভাব দূর করতে তিনি অল্প পুঁজি নিয়ে একটি মুদি ব্যবসায় শুরু করেন। ব্যবসায়টির পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও মূলত তার। একজন মাত্র মালিক হওয়ায় ব্যবসায়ের সকল সিদ্ধান্ত তিনিই গ্রহণ করবেন এবং এর সফলতা ও ব্যর্থতার সমুদ্বয় দায়িত্বও তাকে নিতে হবে। অল্প পুঁজি হওয়ায় তার ব্যবসায়ের ঝুঁকি কম হলেও একজন মালিক হওয়ায় তার দায় অসীম হবে। আর এসকল বৈশিষ্ট্যসমূহ একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হাসানের ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব হাসানের ব্যবসায়টি সংগঠনের ভিত্তিতে কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর