“কম ঝুঁকিপূর্ণ ও অসীম দায়সম্পন্ন”- কথাটি উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উত্তর: "কম ঝুঁকিপূর্ণ ও অসীম দায়সম্পন্ন”- কথাটি সাধারণত একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণত একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায় একজনমাত্র ব্যক্তির তত্ত্বাবধানে হওয়ায় এর আয়তন যেমন ক্ষুদ্রাকৃতির হয় তেমনি ঝুঁকিও কম থাকে। অপরদিকে লাভ হলে যেমন মালিক একা ভোগ করেন তেমনি লোকসান হলেও তিনিই বহন করবেন। তাই এক্ষেত্রে মালিকের দায় অসীম। উদ্দীপকের জনাব হাসান পরিবারের অভাব দূর করতে একটি মুদি ব্যবসায় দিয়েছেন। মূলত জনাব হাসানের এ ব্যবসায়টি স্বল্প আয়তন ও পুঁজি নিয়ে করা এবং তিনিই এ ব্যবসায়ের পরিচালক ও নিয়ন্ত্রক, যা আমরা সাধারণত একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দেখে থাকি।একমালিকানা ব্যবসায় সাধারণত কম ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, তবে এর দায় অসীম হয়ে থাকে। একমালিকানা ব্যবসায়ের পুঁজি স্বল্প ও ছোট হওয়ায় এ ধরনের ব্যবসায় তুলনামূলক ঝুঁকি কম। তবে লোকসানের সকল দায়ভার ব্যবসায়ের মালিককেই নিতে হয়। এক্ষেত্রে তাই মালিকের দায় অসীম হয়। প্রয়োজনে মালিককে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে ব্যবসায়ের দায়-দেনা শোধ করতে হয়। কেননা ব্যবসায়ের যে-কোনো লোকসান কিংবা দায়-দেনার জন্য মালিক নিজেই ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন। উদ্দীপকের জনাব হাসান যেহেতু অল্প পুঁজি নিয়ে ব্যবসায় শুরু করেছেন তাই তার ব্যবসায়ে ঝুঁকি তুলনামূলক কম। কিন্তু যেহেতু ব্যবসায়ের মালিক তিনি একা তাই ব্যবসায়ের সকল লাভের মালিক যেমন তিনি ঠিক তেমনি সকল লোকসান বা দায়-দেনাও তাকেই বহন করতে হবে। এমনকি এই দায় পরিশোধে তাকে অনেক সময় তার ব্যক্তিগত সম্পদ পর্যন্ত বিক্রয় করতে হয়। তাই তার দায় অসীম। তাই বলা যায়, জনাব হাসানের ব্যবসায়টি কম ঝুঁকিপূর্ণ ও অসীম দায়সম্পন্ন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
“কম ঝুঁকিপূর্ণ ও অসীম দায়সম্পন্ন”- কথাটি উদ্দীপকের আলোকে আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর