উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। 'ইনসাফ সুপার শপ' স্থাপনের পূর্বে জনাব হাশেম কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। যেমন: এটি কোথায় স্থাপন করবেন, কাকে দিয়ে পরিচালনা করবেন, অর্থসংস্থান কীভাবে হবে ইত্যাদি। এর ফলে তিনি সূচারুরূপে ব্যবসায় স্থাপন ও পরিচালনার কাজ করতে পেরেছেন। Q. 'ইনসাফ সুপার শপ' স্থাপনের পূর্বে জনাব হাশেমের কাজটি নিচের কোনটির সাথে সঙ্গতিপূর্ণ?
ক. পরিকল্পনা
খ. চাহিদা যাচাই
গ. প্রকল্প নির্বাচন
ঘ. সংগঠন
উত্তর: পরিকল্পনা
ব্যাখ্যা: পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা। কোনো ব্যবসায় সংগঠনের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ কে, কীভাবে, কখন করবে তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · MCQ