উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির বিলোপসাধন পদ্ধতি অংশীদারি আইনের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে বলে আমি মনে করি। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪২ ধারায় বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের নির্দিষ্ট মেয়াদ ও উদ্দেশ্য অর্জিত হলে এ ধরনের বিলোপসাধন হয়। এছাড়া কোনো অংশীদার মারা গেলে অথবা কোনো অংশীদার আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলেও বিশেষ ঘটনাসাপেক্ষে ব্যবসায়ের বিলোপ হয়। উদ্দীপকে সেলিম, সিদ্দিক ও সৈকত তিনবন্ধু চুক্তিবদ্ধ হন। এর মাধ্যমে তারা অংশীদারি ব্যবসায় গঠন করেন। কিন্তু ব্যবসায় চলাকালীন সেলিম ব্যক্তিগত দুরবস্থার সম্মুখীন হন। এ কারণে তিনি আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন। সেলিমের ব্যক্তিগত সম্পদের তুলনায় দায়ের পরিমাণ বেড়ে যায়। আদালত তাকে দেউলিয়া ঘোষণা করে। এক্ষেত্রে সিদ্দিক ব্যবসায় চালু রাখতে চান। কিন্তু তা সম্ভব হয় না। অংশীদারি আইন অনুযায়ী কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে ব্যবসায়ের বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপ হয়। তাই উদ্দীপকের ব্যবসায়টির বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টির বিলোপসাধন পদ্ধতি অংশীদারি আইনের আলোকে …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর