জনাব সাকিবের সিল্ক শাড়ির ব্যবসায়টিতে ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব সাকিবের সিল্ক শাড়ির ব্যবসায়টিতে ব্যবসায়ের সামাজিক পরিবেশের ঐতিহ্য উপাদানটি বিদ্যমান। ঐতিহ্য সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঐতিহ্যগত কারণে বিশেষ কিছু অঞ্চলে (সোনারগাঁ ও টাঙ্গাইল প্রভৃতি) বিশেষ ধরনের পেশার আধিক্য লক্ষ করা যায়। যেমন: তাঁতের শাড়ি, বেনারসি, দই তৈরির কাজ বংশপরম্পরায় পেশা হিসেবে নিতে দেখা যায়। জনাব সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেন। তিনি রাজশাহীতে সিল্ক শাড়ির পাইকারি ব্যবসায় শুরু করেন। যুগ যুগ ধরে দেশ-বিদেশে এ শাড়ি পরিচিতি পেয়ে আসছে। সব জায়গায় এর সুনাম আছে। এ শাড়ি বাঙালিদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ কারণে এর চাহিদা ক্রেতাদের কাছে সবসময় বেশি থাকে। এ ঐতিহ্য সামাজিক পরিবেশের উপাদান; যা জনাব সাকিবের ব্যবসায়ে বিদ্যমান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব সাকিবের সিল্ক শাড়ির ব্যবসায়টিতে ব্যবসায় পরিবেশের কোন উপাদান বি…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর