উদ্দীপকে বর্ণিত তাপস ও অলকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তাপস ও অলকের প্রতিষ্ঠানটি অংশীদারি ব্যবসায় সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ ব্যবসায় গঠন করেন। এ ব্যবসায়ের মূলভিত্তি হলো চুক্তি। এক্ষেত্রে অংশীদাররা চুক্তি অনুযায়ী ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন। এছাড়া ব্যবসায়ের লাভ-ক্ষতিও চুক্তি অনুযায়ী বণ্টন হয়। উদ্দীপকের তাপস ও অলক আলোচনার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। ব্যবসায়ের মুনাফা বণ্টন ও অন্যান্য বিষয়ে তারা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেন। তাদের ব্যবসায়ের মূলভিত্তি হলো পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এছাড়া তারা চুক্তি অনুযায়ী ব্যবসায় পরিচালনা করেন। এসব বৈশিষ্ট্য অংশীদারি ব্যবসায়ের সাথে সঙ্গতিপূর্ণ। তাই তাপস ও অলকের প্রতিষ্ঠানটিকে অংশীদারি ব্যবসায় বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত তাপস ও অলকের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর