কোন ধরনের নেতৃত্ব উদ্দীপকের ব্যবসায়ের উন্নতির জন্য সহায়ক হবে? তোমার সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ব্যবসায়ের উন্নতির জন্য জনাব রাসেলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের চেয়ে জনাব শফিকের গণতান্ত্রিক নেতৃত্ব সহায়ক হবে বলে আমি মনে করি। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এখানে কর্মীরা নিজেদের গুরুত্ব পায়। আর স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদেরকে চাপ প্রয়োগ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করেন। এখানে কর্মীরা নিজেদের কোনো গুরুত্ব পায় না। উদ্দীপকের জনাব শফিক তার প্রতিষ্ঠানে কর্মীদের সাথে যেকোনো কাজ করার আগে মতামত ও সরাসরি অংশগ্রহণ আশা করেন। তিনি তার কর্মীদের সুবিধা-অসুবিধা দেখেন। তাদের কাজের জবাবদিহিতাও আদায় করেন। এক্ষেত্রে তিনি গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। অন্যদিকে, জনাব রাসেল কর্মীদের মতামত নেন না। তাদের কাজের প্রতি বিশ্বাসও রাখেন না। তিনি তার সিদ্ধান্তে সবসময় অটল থাকেন। এখানে তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। জনাব শফিকের গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা সবসময় তার প্রতি সন্তুষ্ট ও অনুগত থাকে। তারা নিজেদেরকে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ মনে করে আরও ভালোভাবে কাজ করতে আগ্রহী হয়। এতে কাজের মান ভালো হয়। এভাবে জনাব শফিকের ব্যবসায়ের উন্নতি হয়। আর জনাব রাসেলের স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের কোনো গুরুত্ব পায় না। ফলে তারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাদের মধ্যে সবসময় নেতিবাচক মনোভাব প্রকাশ পায়। দীর্ঘমেয়াদে এ নেতৃত্ব কার্যকর হয় না। তাই জনাব শফিকের গণতান্ত্রিক নেতৃত্বই ব্যবসায়ের উন্নতির জন্য সহায়ক হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
কোন ধরনের নেতৃত্ব উদ্দীপকের ব্যবসায়ের উন্নতির জন্য সহায়ক হবে? তোমার…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর