উদ্দীপকে জনাব রফিকের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্যায়ন করো।
উত্তর: জনাব রফিকের ব্যবসায় সম্প্রসারণের জন্য অংশীদারি ব্যবসায় শুরু করার সিদ্ধান্ত নেন, যা যৌক্তিক বলে আমি মনে করি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় গঠন করেন। চুক্তিই এ ব্যবসায়ের মূলভিত্তি। এ চুক্তির শর্ত অনুযায়ী অংশীদাররা লাভ-ক্ষতি নিজেদের মধ্যে বণ্টন করেন। উদ্দীপকের জনাব রফিক প্রথমে একমালিকানার ভিত্তিতে একটি মুদি দোকান দেন। তিনি নিজেই ব্যবসায়টি পরিচালনা করেন। চাহিদা বিবেচনায় তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করেন। কিন্তু, তার কাছে পর্যাপ্ত পরিমাণ পুঁজি নেই। এজন্য তিনি তার বন্ধু জনাব রনিকে ব্যবসায়ের অংশীদার করেন। ফলে তার ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ে পরিণত হয়। ব্যবসায় সম্প্রসারণের ফলে জনাব রফিক বেশি মূলধন ব্যবসায়ে বিনিয়োগ করতে পেরেছেন। এছাড়া, পরবর্তীতে ব্যবসায়ের ঝুঁকি তিনি তার বন্ধু ও নিজের মধ্যে ভাগ করে নিতে পারবেন। আবার, দলগত প্রচেষ্টা ও যৌথ সিদ্ধান্ত তাদের ব্যবসায়ের দক্ষ পরিচালনা নিশ্চিত করবে। এতে তাদের ব্যবসায়ে মুনাফা অর্জনের সম্ভাবনা বাড়বে। তাই বলা যায়, জনাব রফিকের ব্যবসায় সম্প্রসারণের জন্য নেওয়া পদক্ষেপটি যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে জনাব রফিকের ব্যবসায় সম্প্রসারণের জন্য গৃহীত পদক্ষেপটি মূল্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর