জনাব রফিকের ১ম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রফিকের প্রথম ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়। এ ব্যবসায় একক ব্যক্তির মালিকানায় গঠিত হয়। একক মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ ব্যবসায় পরিচালিত হয়। এ ব্যবসায়ে মালিক নিজেই মূলধন সরবরাহ করেন। এক্ষেত্রে ব্যবসায়ের সব ঝুঁকি মালিককে বহন করতে হয়। উদ্দীপকের জনাব রফিক স্বল্প পুঁজি নিয়ে একটি মুদি দোকান স্থাপন করেন। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন। এক্ষেত্রে ব্যবসায়ের সব ঝুঁকি জনাব রফিককে বহন করতে হয়। আর তিনিই সম্পূর্ণ মুনাফার অধিকারী হন। এ ব্যবসায়ের সব দায়-দায়িত্বও তার। তার দায় অসীম এবং ব্যবসায়ের স্থায়িত্ব তার ইচ্ছার ওপর নির্ভরশীল। এসব বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায়ের সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, জনাব রফিক প্রথমে একমালিকানা ব্যবসায় শুরু করেছিলেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব রফিকের ১ম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর