উদ্দীপকের আলোকে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মাহবুবের আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অপরিসীম। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের কাজের ব্যবস্থা করা যায়। এর মাধ্যমে নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়। এতে দেশের বেকারত্ব কমে জাতীয় আয় বাড়ে ও অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। এভাবে সমাজ, দেশ ও রাষ্ট্রের উন্নয়ন হয়। উদ্দীপকে বাঁশ-বেতের সামগ্রীর ব্যবসায়ের পর মাহবুব বন্ধুর পরামর্শে গাভী পালন শুরু করেন। তার এ কাজে সে পরিবারের সদস্যদেরকেও কাজে লাগিয়েছেন। এতে তার ব্যবসায়ের পরিসর ও আয় বাড়বে। এছাড়া উপযুক্ত তথ্য, প্রশিক্ষণ দিয়ে তিনি তার আত্মীয়দেরকে এতে উদ্বুদ্ধ করেছেন। ফলে তারাও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হয়ে আর্থিকভাবে লাভবান হয়েছে। মাহবুব কেবল তার নিজের এবং তার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে থেমে থাকেননি। তিনি তার আত্মীয়-স্বজনদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকেও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলেছেন। ফলে দেশে বেকারত্ব কমছে ও আয় বাড়ছে। এছাড়াও নতুন আত্মকর্মসংস্থানকারীদের জন্য তিনি অনুপ্রেরণা হবেন। এটি নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবে। এভাবে মাহবুব পরিবার-পরিজন, সমাজ, দেশের জন্য সর্বোপরি উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই আমি মনে করি, মাহবুবের আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা ব্যাপক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর