বন্ধু মাসুদ মাহবুবের সিদ্ধান্ত গ্রহণে কী ভূমিকা রেখেছে? ব্যাখ্যা করো।
উত্তর: বন্ধু মাসুদ মাহবুবের আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র নির্বাচনের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র বিবেচনা করার ওপর এর সফলতা অনেকাংশে নির্ভরশীল। এজন্য লাভজনক, বর্তমানে চাহিদা আছে, ভবিষ্যতে বাড়বে এসব বিষয়ের ওপর ভিত্তি করে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র নির্বাচন করা উচিত। উদ্দীপকে মাহবুব প্রথমে বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী তৈরি এবং বিক্রি করছিলেন। কিন্তু তার বন্ধু মাসুদ তাকে গাভী পালন করার পরামর্শ দেন। কারণ, বাঁশ-বেতের ব্যবসায়ের চেয়ে গাভী পালন অধিকতর লাভজনক হবে। এতে মাহবুবের পরিবারের অন্য সদস্যরাও তাকে সাহায্য করতে পারবে। ফলে সে চাইলেই ব্যবসায়ের পরিসর বাড়াতে পারবেন। এজন্য মাহবুব তার বন্ধুর পরামর্শে গাভী পালন শুরু করেন। এক্ষেত্রে বন্ধু মাসুদ তাকে সঠিক ও লাভজনক ক্ষেত্র নির্বাচনে সহায়তা করেছে। অতএব, বন্ধু মাসুদ মাহবুবের আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র নির্বাচনের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
বন্ধু মাসুদ মাহবুবের সিদ্ধান্ত গ্রহণে কী ভূমিকা রেখেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর