সবুজের প্রতিষ্ঠানটির বিলোপসাধনের প্রক্রিয়া কী? ব্যাখ্যা করো।
উত্তর: সবুজের প্রতিষ্ঠানটির বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন হবে। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪২ ধারায় বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। এক্ষেত্রে ব্যবসায়ের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে বা নির্দিষ্ট উদ্দেশ্য 'অর্জিত হলে এ ধরনের বিলোপ হয়। এছাড়া কোনো অংশীদারের মৃত্যু হলে অথবা আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলেও এ ধরনের বিলোপ হয়। উদ্দীপকের সবুজ ও কয়েকজন বন্ধু মিলে ঢাকার বাণিজ্য মেলায় সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় স্থাপন করে। অর্থাৎ, এটি একটি অংশীদারি ব্যবসায়। তারা ব্যবসায়টি থেকে প্রচুর মুনাফা অর্জন করে। - তবে মেলা শেষ হয়ে গেলে তারা আর ব্যবসায়টি পরিচালনা করতে পারবে না। অর্থাৎ তাদের ব্যবসায়টি নির্দিষ্ট মেয়াদের জন্য 'গঠিত হয়েছিল। নির্দিষ্ট মেয়াদ শেষে ব্যবসায়টি বিলুপ্ত হয়ে যাবে। এটি অংশীদারি আইনের বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন প্রক্রিয়াকে নির্দেশ করে। সুতরাং, সবুজের প্রতিষ্ঠানটি বিশেষ ঘটনাসাপেক্ষে বিলুপ্ত হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
সবুজের প্রতিষ্ঠানটির বিলোপসাধনের প্রক্রিয়া কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর