উদ্দীপকে 'নিঝুম' সংগঠনটি সফলভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সদস্যদের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে অংশীদারি সংগঠন 'নিঝুম' সংগঠনটি সফলভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অংশীদারি ব্যবসায় সংগঠনে বিভিন্ন ধরনের অংশীদার থাকে। সাধারণ অংশীদার চুক্তি অনুযায়ী মূলধন, মুনাফা ও দায় বণ্টন করে থাকেন। আপাতদৃষ্টিতে অংশীদার ব্যবসায় থেকে অবসর নেওয়ার পর মূলধন উত্তোলন করেন না। বরং ঋণ হিসেবে রেখে দেন। এরা মূলত ব্যবসায়ের পাওনাদার। উদ্দীপকের জনাব মারুফ কয়েকজন বন্ধু মিলে 'নিঝুম' নামে একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করেন। জনাব মারুফ ব্যবসায়ের সব দায়িত্ব পালন করেন। এজন্য তিনি পারিশ্রমিক হিসেবে অতিরিক্ত অর্থ পান। অন্য অংশীদার জনাব লিটন ব্যবসায় থেকে অবসর নেন। কিন্তু এরপরেও তিনি অর্থ উত্তোলন করেননি। উদ্দীপকের জনাব মারুফ ব্যবসায়ের সাধারণ অংশীদার। তিনি ব্যবসায় পরিচালনার কাজ করেন। এতে ব্যবসায়ের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অন্যদিকে, জনাব লিটন আপাতদৃষ্টিতে অংশীদার। তিনি ব্যবসায়ে তার মূলধন ঋণ হিসেবে রেখে দেন। এতে ব্যবসায়ের প্রয়োজনীয় অর্থসংস্থান হয়। অর্থের অভাবে জনাব মারুফকে ব্যবসায় পরিচালনার কাজ বন্ধ রাখতে হয় না। এর ফলে 'নিঝুম' সংগঠনটি সফলভাবে পরিচালিত হচ্ছে। তাই বলা যায়, 'নিঝুম' সংগঠনটি সফলভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে 'নিঝুম' সংগঠনটি সফলভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে সদস্যদের ভ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর