জনাব বাবর তার আবিষ্কারটির জন্য কোন আইনের সহায়তা পাবে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব বাবর তার আবিষ্কারটির জন্য পেটেন্ট আইনের সহায়তা পাবেন। পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে পেটেন্ট চুক্তি হয়ে থাকে। এর মাধ্যমে আবিষ্কারককে তার আবিষ্কারের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা দেওয়া হয়। এতে অন্য কেউ তা নকল করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যায়। উদ্দীপকের জনাব বাবর করোনাকালীন জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন। তৈরিকৃত পণ্য তিনি বিনামূল্যে জনগণের কাছে পৌঁছে দেন। এ কাজে তিনি সরকারি সহযোগিতা আশা করেন। যেন কেউ তার পণ্য নকল করতে না পারেন। সরকারের সাথে চুক্তি হলে তিনি এই স্যানিটাইজারের ওপর স্বত্বগত স্বীকৃতি পাবেন। ফলে তিনি এটি ব্যবহার ও বিক্রয়ের একক অধিকারী হবেন। অন্য কেউ এটি নকল করলেও ক্ষতিপূরণ আদায় করা যাবে। এভাবে স্বত্বগত অধিকার পাওয়ার বিষয়টি পেটেন্টের সাথে সম্পর্কিত। সুতরাং, জনাব বাবর পেটেন্ট আইনের সহায়তা পাবেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
জনাব বাবর তার আবিষ্কারটির জন্য কোন আইনের সহায়তা পাবে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর