জনাব আলী আহমেদের কাজটিকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আলী আহমেদের কাজটিকে পরিকল্পনা বলা হয়। এটি হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কাজের প্রতিচ্ছবি। এর মাধ্যমে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায় প্রভৃতি নির্ধারণ করা হয়। এটি ব্যবসায়ীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। উদ্দীপকের জনাব আলী আহমেদ পড়াশোনা শেষে চাকরি করতে চান না। তিনি একটি প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা করেছেন। তার উদ্দেশ্য প্রতিষ্ঠানটি থেকে মুনাফা অর্জন করা। এজন্য তিনি বিভিন্ন বিষয়ে পর্যালোচনা শুরু করেছেন। এক্ষেত্রে তিনি একটি প্রতিষ্ঠানের লক্ষ্য, প্রকৃতি প্রভৃতি বিষয়ে আগাম চিত্র তৈরি করছেন। জনাব আলী আহমেদের এসব কাজ পরিকল্পনার সাথে মিলে যায়। এসব কাজ তাকে ভবিষ্যতে প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করবে। তাই তার কাজকে পরিকল্পনা বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব আলী আহমেদের কাজটিকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর