জনাব হারুনের ব্যর্থতার কারণসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবসায়ের অনুপযুক্ত স্থান ও অদক্ষ কর্মীবাহিনী জনাব হারুনের ব্যর্থতার মূল কারণ। সঠিক স্থান নির্বাচন একটি ব্যবসায়ের সফলতা ও বিফলতার পেছনে প্রভাব ফেলে। ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতা, বাজারজাতকরণ অবকাঠামোগত সুযোগ-সুবিধার প্রতি নজর রাখতে হয়। এছাড়াও ব্যবসায় পরিচালনায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া, তাদের নিয়মিত প্রশিক্ষণ দানের ব্যবস্থা করাও জরুরি। উদ্দীপকের জনাব হারুন উচ্চ সুদে ঋণ নিয়ে ইলেকট্রনিক সামগ্রী তৈরির কারখানা স্থাপন করেন। তবে কারখানার কাজে তিনি কিছু স্বল্পশিক্ষিত ও পরিচিত লোক নিয়োগ দেন। এছাড়া, প্রায় সময়ই প্রয়োজনীয় কাঁচামাল ও জ্বালানির অভাবে তার উৎপাদন কাজ বন্ধ থাকে। ফলে পণ্য উৎপাদন ও বিক্রি আশানুরূপ না হওয়ায় তিনি ক্ষতির সম্মুখীন হন। দেশের একেক স্থানে কাঁচামাল ও জ্বালানির প্রাপ্যতা একেক রকম। এই বিষয়টি ব্যবসায়ের স্থান নির্বাচনের আগে ব্যবসায়ীকে ভালোভাবে বিবেচনায় নিতে হয়। জনাব হারুনের পর্যাপ্ত পুঁজি থাকা সত্ত্বেও ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামাল ও অবকাঠামোগত সুবিধার বিষয়টি গুরুত্ব দেননি। ফলে পর্যাপ্ত কাঁচামাল ও জ্বালানির অভাবে প্রায়ই তার কারখানার উৎপাদন কাজ বন্ধ থাকে। এর পাশাপাশি অদক্ষ কর্মী দিয়ে কাজ পরিচালনা করায় পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করতে পারেন না। এর ফলে পণ্যের বিক্রি কমে যায় এবং তিনি পর্যাপ্ত মুনাফা অর্জনে ব্যর্থ হন। এসব কারণেই জনাব হারুন ব্যবসায়ের কাজে ক্ষতিগ্রস্ত হন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
জনাব হারুনের ব্যর্থতার কারণসমূহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর