উদ্দীপকে জনাব লিটুর মধ্যে ব্যবস্থাপকের কোন কার্যাবলি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব লিটুর মধ্যে ব্যবস্থাপকের প্রেষণাদান কার্যাবলি পরিলক্ষিত হয়েছে। এর মাধ্যমে কর্মীদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করা যায়। শুধু নির্দেশনা দিলেই কর্মীরা কাজ করে না। বরং, তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহও সৃষ্টি করতে হয়। তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে উৎসাহ বাড়ানো হয়। কর্মীদের মধ্যে কাজের উৎসাহ তৈরির এ প্রক্রিয়াই হলো প্রেষণা। জনাব লিটু তার 'সাজনা' প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীদের কাজের দক্ষতা অনুযায়ী বেতন দেন। ধর্মীয় অনুষ্ঠানে উৎসব ভাতা দেওয়ার পাশাপাশি বিভিন্ন উপহারসামগ্রী দেন। এতে কর্মচারীরা আনন্দিত হন। এছাড়া, তারা নিজেদেরকে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন। তারা নিজেদের আগ্রহে কাজ করেন। ফলে প্রতিষ্ঠানটি সফলভাবে ব্যবসায় করছে। পাশাপাশি কর্মচারীদের মানসিক প্রশান্তিও আসবে। আর প্রতিষ্ঠানের প্রতি তারা অনুগত থাকবে। এসব বৈশিষ্ট্য প্রেষণার সাথে সম্পর্কিত। সুতরাং, জনাব লিটুর মধ্যে প্রেষণাদান কার্যাবলি পরিলক্ষিত হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব লিটুর মধ্যে ব্যবস্থাপকের কোন কার্যাবলি পরিলক্ষিত হয়েছ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর