আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ফাহিমকে মূল্যায়ন করো।
উত্তর: একজন আদর্শ নেতা হিসেবে জনাব ফাহিমের মধ্যে শিক্ষা ও অভিজ্ঞতা, প্রখর ব্যক্তিত্ব, জেন্ডার সচেতনতা, সাংগঠনিক ক্ষমতা প্রভৃতি গুণাবলি ফুটে ওঠেছে। একজন আদর্শ নেতার কাজ হচ্ছে লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালিত করা। তিনি তার বিশেষ গুণাবলির মাধ্যমে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্দীপকের জনাব ফাহিম 'সূচনা' প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি কাজে দক্ষতা অর্জনের জন্য বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি অত্যন্ত সদালাপী ও দক্ষ। প্রতিষ্ঠানের সকল শ্রমিকদের সাথে তিনি নিরপেক্ষ আচরণ করেন। এছাড়াও সঠিক সময়ে সকলকে যথাযথভাবে দায়িত্ব বণ্টন করে দেন। তার অবদানে 'সূচনা' প্রতিষ্ঠানটি সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছে। অর্থাৎ, আদর্শ নেতার গুণাবলির সাথে জনাব ফাহিমের এসব গুণাবলির মিল রয়েছে। জনাব ফাহিমের বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ তাকে ইতিবাচক জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করেছে। এর সাথে তার অভিজ্ঞতাও সমৃদ্ধ করেছে। এছাড়াও তিনি সদালাপী। এর মাধ্যমে সে তার মার্জিত ব্যবহার তুলে ধরেছেন। আবার, জনাব ফাহিম শ্রমিকদের সাথে নিরপেক্ষ ব্যবহার করেন। অর্থাৎ, তিনি পক্ষপাতহীন এবং নারী-পুরুষের ভিন্ন-ভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন। এর মাধ্যমে তার জেন্ডার সচেতনতা গুণটি ফুটে উঠেছে। পাশাপাশি সঠিক সময়ে কর্মচারীদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে তিনি সাংগঠনিক ক্ষমতা ফুটিয়ে তুলেছেন। সুতরাং, উল্লিখিত গুণাবলি জনাব ফাহিমকে একজন আদর্শ নেতা হিসেবে গড়ে তুলেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ফাহিমকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর