জনাব আরিফা বিদ্যালয়ে প্রথম কোন কার্যক্রমটি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আরিফা বিদ্যালয়ে প্রথমত পরিকল্পনা কার্যক্রমটি গ্রহণ করেছেন। ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা। এর মাধ্যমে কখন, কী কাজ, কীভাবে করতে হবে, তার ধারণা পাওয়া যায়। এতে ভবিষ্যৎ কাজের দিক-নির্দেশনা পাওয়া যায়। এই নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের সব কাজ পরিচালিত হয়। জনাব আরিফা একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বিদ্যালয়ের সব কার্যক্রম পূর্ব থেকেই নির্ধারণ করে থাকেন। কে, কী কাজ, কোথায়, কীভাবে, কখন করবে, তা আগে থেকে ঠিক করে রাখেন। এক্ষেত্রে জনাব আরিফা ভবিষ্যৎ সামনে রেখে প্রয়োজনীয় কাজ নির্দিষ্ট করেন। এতে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী, কাজ করা সহজ হয়। এভাবে কাজ করার আগে প্রয়োজনীয় বিষয় নির্ধারণের সাথে পরিকল্পনার মিল আছে। সুতরাং, জনাব আরিফার প্রথম কাজটি পরিকল্পনার অন্তর্ভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব আরিফা বিদ্যালয়ে প্রথম কোন কার্যক্রমটি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর