উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানকে কি আদর্শ নেতা হিসেবে বিবেচনা করা যায়? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানকে আদর্শ নেতা হিসেবে বিবেচনা করা যায় বলে আমি মনে করি। একজন আদর্শ নেতার সাংগঠনিক দক্ষতা, পরিশ্রম, সততা, সাহস, প্রখর, ব্যক্তিত্ব, দায়িত্বশীলতা, জেন্ডার সচেতনতা প্রভৃতি গুণ থাকা উচিত। তিনি নারী-পুরুষদের প্রতি পক্ষপাতহীন আচরণ করেন। তিনি লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালিত করেন। তিনি তার বিশেষ গুণাবলির মাধ্যমে প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যান। উদ্দীপকের জনাব রায়হান বাবার প্রতিষ্ঠিত কোম্পানির হাল ধরেন। তিনি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ ও কর্মী স্থানান্তরের কাজগুলো করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানে কর্মীদের অপসারণ সংক্রান্ত কাজও করে থাকেন। তাছাড়া তিনি কারখানায় নারী-পুরুষের কাজের ভেদাভেদ করেন না। তাদের উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করেন। এছাড়াও তিনি অনেক ঝুঁকিপূর্ণ কাজ দক্ষতার সাথে সম্পন্ন করে প্রচুর মুনাফা অর্জন করেন। জনাব, রায়হানের নারী-পুরুষের কাজে ভেদাভেদ না করা জেন্ডার সচেতনতার অন্তর্ভুক্ত। তার এই পক্ষপাতহীন আচরণের জন্য তিনি নারী-পুরুষের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল। এছাড়া জনাব রায়হান ঝুঁকিপূর্ণ কাজ সম্পন্ন করেন। যার মাধ্যমে তার সাহসিকতা গুণটি প্রকাশ পেয়েছে। আবার কাজের দক্ষতা তার সাংগঠনিক গুণটি ফুটিয়ে তুলেছে। অর্থাৎ একজন আদর্শ নেতার অধিকাংশ গুণ তার মধ্যে রয়েছে। তার সঠিক নেতৃত্বে প্রতিষ্ঠান প্রচুর মুনাফা অর্জন করছে। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হান একজন আদর্শ নেতা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানকে কি আদর্শ নেতা হিসেবে বিবেচনা করা যা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর