জনাব রায়হানের প্রথম পর্যায়ের কাজটি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্গত? বর্ণনা করো।
উত্তর: জনাব রায়হানের প্রথম পর্যায়ের কাজটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের অন্তর্গত। ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদানগুলো মানসম্পন্ন হলেও কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন হয়। আর এ কাজটি ব্যবস্থাপনার কর্মীসংস্থানের মাধ্যমে করা হয়। উদ্দীপকে জনাব রায়হান বাবার প্রতিষ্ঠিত কোম্পানির হাল ধরেন। দক্ষতার সাথে কাজ করার জন্য তিনি, কিছু যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ দেন। এছাড়াও এক বিভাগের কর্মীদের আরেক বিভাগে স্থানান্তর করেন। আবার তিনি উৎপাদন বিভাগের ব্যবস্থাপককে চাকরি থেকে অপসারণ করেন। তিনি কর্মীবাহিনীকে ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করেন। এ কর্মীদের দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করান। এ কাজগুলোর সাথে কর্মীসংস্থানের মিল আছে। সুতরাং, জনাব রায়হানের প্রথম পর্যায়ের কাজটি হলো কর্মীসংস্থান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব রায়হানের প্রথম পর্যায়ের কাজটি ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্গত?…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর