দ্বিতীয় পর্যায়ে জনাব আবির তার ব্যবসায়ে দুই বন্ধুকে অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা তুলে ধরো।
উত্তর: দ্বিতীয় পর্যায়ে জনাব আবির তার ব্যবসায়ে দুই বন্ধুকে অন্তর্ভুক্ত করে অংশীদারি ব্যবসায় গঠন করেন, যা যৌক্তিক বলে আমি মনে করি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে এ ব্যবসায় গঠন করেন। এ ব্যবসায়ে চুক্তিই মূলভিত্তি হিসেবে বিবেচিত হয়। এ চুক্তির শর্ত অনুযায়ী অংশীদাররা লাভ-ক্ষতি নিজেদের মধ্যে বণ্টন করেন। উদ্দীপকের জনাব আবির প্রথমে স্টেশনারির দোকান দেন। তিনি নিজেই দোকানটি পরিচালনা করেন। তার ব্যবসায়ের আয়তন কম। চাহিদা বিবেচনায় তিনি ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করেন। কিন্তু, তার কাছে পর্যাপ্ত পরিমাণ পুঁজি নেই। এজন্য তিনি তার দুই বন্ধুকে ব্যবসায়ের অংশীদার করেন। ফলে তার ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ে পরিণত হয়। ব্যবসায় সম্প্রসারণের ফলে জনাব আবির বেশি মূলধন ব্যবসায়ে বিনিয়োগ করতে পেরেছেন। এছাড়া, পরবর্তীতে ব্যবসায়ের ঝুঁকি তিনি তার বন্ধুদের ও নিজের মধ্যে ভাগ করে নিতে পারবেন। আবার, দলগত প্রচেষ্টা ও যৌথ সিদ্ধান্ত তাদের ব্যবসায়ের দক্ষ পরিচালনা নিশ্চিত করবে। এতে তাদের ব্যবসায়ে মুনাফা অর্জনের সম্ভাবনা বাড়বে। তাই বলা যায়, দ্বিতীয় পর্যায়ে জনাব আবিরের ব্যবসায়ে বন্ধুদের অংশীদার করা যৌক্তিক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
দ্বিতীয় পর্যায়ে জনাব আবির তার ব্যবসায়ে দুই বন্ধুকে অন্তর্ভুক্ত করার…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর