ফিরোজা বেগমের স্বামী আব্দুল জলিলের বিমা অর্থ না পাওয়ার যৌক্তিকতা কতটুকু? মূল্যায়ন করো।
উত্তর: ফিরোজা বেগমের স্বামী আব্দুল জলিলের গৃহীত দুর্ঘটনা বিমা নিশ্চয়তার চুক্তি হওয়ায় বিমার অর্থ না পাওয়ার যৌক্তিকতা আছে। ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি দুর্ঘটনা বিমার আওতাভুক্ত। এ বিমায় নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে দুর্ঘটনাজনিত ক্ষতি হলে বিমাকারী বিমাগ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকের ফিরোজা বেগম জীবন বিমা করেন। তার হঠাৎ মৃত্যুতে বিমা কোম্পানি তার মনোনীত ব্যক্তিকে বিমার সম্পূর্ণ টাকা পরিশোধ করে। এজন্য ফিরোজা বেগমের স্বামী আব্দুল জলিল বিমা কোম্পানির ওপর সন্তুষ্ট হন। তিনি তার গাড়ি ব্যবসায়ের ওপর একটি বিমা করেন। তাই বিমা কোম্পানিকে নির্দিষ্ট হারে প্রিমিয়াম পরিশোধ করতে হয়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তিনি কোনো অর্থ পাননি। ফিরোজা বেগমের জীবন বিমা নিশ্চয়তার চুক্তি। এ বিমায় বিমাগ্রহীতার মৃত্যু না হলেও নির্দিষ্ট সময় শেষে বিমার অর্থ ফেরত পাওয়া যায়। অন্যদিকে, আব্দুল জলিলের ব্যবসায়ের পণ্য গাড়ি সম্পত্তির আওতাভুক্ত হওয়ায় দুর্ঘটনা বিমা করেন। দুর্ঘটনা বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। এতে সম্পত্তির ক্ষতি হলেই বিমাকারী ক্ষতিপূরণ দেয়। কোনো ক্ষতি না হলে বিমাগ্রহীতা অর্থ ফেরত পায় না। এ কারণেই আব্দুল জলিল দুর্ঘটনা বিমা থেকে কোনো অর্থ পাননি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
ফিরোজা বেগমের স্বামী আব্দুল জলিলের বিমা অর্থ না পাওয়ার যৌক্তিকতা কত…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর