আর্থ-সামাজিক উন্নয়নে ছক-'খ' এর গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: আর্থ-সামাজিক উন্নয়নে ছক 'খ' এর কর্মকাণ্ডগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। ব্যবসায় উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের ও অন্যদের জীবিকা অর্জনের ব্যবস্থা করেন। এটি পরনির্ভরশীলতা ও বেকারত্ব দূর করে এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও এটির মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। ফলে, দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হয়। উদ্দীপকে 'খ' ছকে বিদ্যালয়ের সামনে ফটোকপির দোকান স্থাপন, পাটের ব্যাগ তৈরি ও বিক্রয়, খাদ্যজাত দ্রব্যাদি উৎপাদন ও বাজারে সরবরাহ ইত্যাদি কর্মকাণ্ড উল্লিখিত আছে। এ কাজগুলোতে ঝুঁকি জড়িত রয়েছে। কারণ এগুলো ব্যবসায়িক স্বার্থে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এছাড়াও এ কাজগুলো দৃঢ় মনোবল ও পরিশ্রমের সাথে সফলভাবে পরিচালনা করা হয়। তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্গত। ছক 'খ'-এর কাজগুলো বেকার যুবক-যুবতীদের কাজের সুযোগ তৈরি করবে। এতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং পরনির্ভরশীলতা হ্রাস পাবে। আবার জনগণের মাথাপিছু আয় বাড়বে, পাশাপাশি আর্থিক ও সামাজিক উন্নতি হবে। এছাড়া এগুলো দেশের মোট উৎপাদন ও আয় বাড়াতে অবদান রাখবে। এ ব্যবসায়গুলোর প্রদত্ত রাজস্ব দেশের অর্থনীতিকে মজবুত করবে। এভাবে আর্থ-সামাজিক উন্নয়নে ছক 'খ' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
আর্থ-সামাজিক উন্নয়নে ছক-'খ' এর গুরুত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর