দেশের দারিদ্র্য দূরীকরণে নাজমা বেগমের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: দেশের দারিদ্র্য দূরীকরণে নাজমা বেগমের মতো উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন ব্যবসায়ী স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করে নিজে আর্থিকভাবে লাভবান হন। আবার, তার ব্যবসায়ে অনেক মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হয়। এছাড়া, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের ফলে জাতীয় উৎপাদন ও আয় বাড়ে। স্বামী মারা যাওয়ার পর উদ্দীপকের নাজমা বেগম চার সন্তান নিয়ে দুর্বিষহ দারিদ্র্যের কবলে পড়েন। এই অবস্থা থেকে মুক্তি পেতে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি একটি টেইলার্সের দোকান দেন। বর্তমানে তিনি ৫টি সেলাই মেশিনের মালিক। দোকানটিতে তিনি চার জন কর্মীও নিয়োগ দিয়েছেন। টেইলার্সের ব্যবসায় পরিচালনার মাধ্যমে নাজমা বেগম নিজের ও তার কর্মীদের আয়ের ব্যবস্থা করেন। এতে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়। ভবিষ্যতে ব্যবসায়টি আরও সম্প্রসারিত হলে সেখানে আরও লোকের কাজের সুযোগ হবে। ফলে বেকারত্ব দূর হবে এবং দরিদ্রতাও অনেকাংশে কমে যাবে। এছাড়া তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অন্যরাও এ ধরনের ব্যবসায় করতে আগ্রহী হবে। এতে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। এভাবে নাজমা বেগমের উদ্যোগ দেশের দারিদ্র্য দূরীকরণে বিরাট ভূমিকা পালন করবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
দেশের দারিদ্র্য দূরীকরণে নাজমা বেগমের ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর