শেয়ারFacebookWhatsApp

নাজমা বেগম কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন? বর্ণনা করো।

উত্তর: নাজমা বেগম গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এ প্রকল্প পল্লি অঞ্চলের মহিলাদের নিয়ে কাজ করে। এই প্রকল্পের অধীনে দূরিদ্র ও অসহায় মহিলাদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মহিলাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। এ ঋণ নিয়ে তারা ব্যবসায় শুরু করেন। উদ্দীপকের নাজমা বেগমের স্বামী মারা যাওয়ায় তিনি দুর্বিষহ অবস্থায় পড়েন। তখন স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে একটি প্রতিষ্ঠান থেকে সেলাইয়ের ওপর প্রশিক্ষণ নেন। পরবর্তীতে সেখান থেকে পাওয়া ঋণ দিয়ে টেইলার্স ব্যবসায় শুরু করেন। নাজমা বেগম যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেখানে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণের পাশাপাশি ঋণও দেওয়া হয়। এর সাথে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের কাজের মিল পাওয়া যায়। অতএব, নাজমা বেগমকে প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠানটি গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের আওতায় পড়ে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

নাজমা বেগম কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন? বর্ণনা করো।

উদ্দীপক

স্বামী মারা যাওয়ার পর নাজমা বেগম চার সন্তানকে নিয়ে দুর্বিষহ দারিদ্র্যের কবলে পড়েন। তখন তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে একটি প্রতিষ্ঠান থেকে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে তাদের নিকট থেকে ঋণ নিয়ে 'বিউটি লেডিস টেইলার্স' স্থাপন করেন। বর্তমানে সে ৫টি সেলাই মেশিনের মালিক। তার দোকানে ৪ জন কর্মচারী কাজ করছে। নাজমা বেগমের সুনাম চারদিকে ছড়িয়ে পড়লেও এবং ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও টাকার অভাবে সে তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না।

Jessore · 2022

উত্তর

ব্যবসায় শুরু করার আগেই ব্যবসায়ের কাজ কখন এবং কীভাবে করা হবে তা আগাম ঠিক করে রাখা হলো সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন।

উত্তর

নট্রামস হলো আত্মকর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণ দানকারী একটি প্রতিষ্ঠান। এটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়া এ প্রতিষ্ঠানের প্রধান কাজ। এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে। এভাবে বেকার সমস্যা সমাধান ও আত্মকর্মসংস্থানে উৎসাহিতকরণ নট্রামসের উদ্দেশ্য।

উত্তর

নাজমা বেগম গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এ প্রকল্প পল্লি অঞ্চলের মহিলাদের নিয়ে কাজ করে। এই প্রকল্পের অধীনে দূরিদ্র ও অসহায় মহিলাদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মহিলাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। এ ঋণ নিয়ে তারা ব্যবসায় শুরু করেন। উদ্দীপকের নাজমা বেগমের স্বামী মারা যাওয়ায় তিনি দুর্বিষহ অবস্থায় পড়েন। তখন স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে একটি প্রতিষ্ঠান থেকে সেলাইয়ের ওপর প্রশিক্ষণ নেন। পরবর্তীতে সেখান থেকে পাওয়া ঋণ দিয়ে টেইলার্স ব্যবসায় শুরু করেন। নাজমা বেগম যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেখানে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণের পাশাপাশি ঋণও দেওয়া হয়। এর সাথে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের কাজের মিল পাওয়া যায়। অতএব, নাজমা বেগমকে প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠানটি গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্পের আওতায় পড়ে।

উত্তর

দেশের দারিদ্র্য দূরীকরণে নাজমা বেগমের মতো উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন ব্যবসায়ী স্বাধীনভাবে ব্যবসায় পরিচালনা করে নিজে আর্থিকভাবে লাভবান হন। আবার, তার ব্যবসায়ে অনেক মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হয়। এছাড়া, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের ফলে জাতীয় উৎপাদন ও আয় বাড়ে। স্বামী মারা যাওয়ার পর উদ্দীপকের নাজমা বেগম চার সন্তান নিয়ে দুর্বিষহ দারিদ্র্যের কবলে পড়েন। এই অবস্থা থেকে মুক্তি পেতে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়ে তিনি একটি টেইলার্সের দোকান দেন। বর্তমানে তিনি ৫টি সেলাই মেশিনের মালিক। দোকানটিতে তিনি চার জন কর্মীও নিয়োগ দিয়েছেন। টেইলার্সের ব্যবসায় পরিচালনার মাধ্যমে নাজমা বেগম নিজের ও তার কর্মীদের আয়ের ব্যবস্থা করেন। এতে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়। ভবিষ্যতে ব্যবসায়টি আরও সম্প্রসারিত হলে সেখানে আরও লোকের কাজের সুযোগ হবে। ফলে বেকারত্ব দূর হবে এবং দরিদ্রতাও অনেকাংশে কমে যাবে। এছাড়া তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অন্যরাও এ ধরনের ব্যবসায় করতে আগ্রহী হবে। এতে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। এভাবে নাজমা বেগমের উদ্যোগ দেশের দারিদ্র্য দূরীকরণে বিরাট ভূমিকা পালন করবে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।