বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি বলতে কী বোঝায়?
উত্তর: বিক্রয়কর্মীর মধ্যে সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি প্রভৃতি দৃশ্যমান গুণের সমন্বিত রূপই হলো বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি। শারীরিক গুণাবলির মাধ্যমে বিক্রয়কর্মী সহজেই ক্রেতা আকর্ষণ করতে পারে। বিক্রয়কর্মী সুন্দর, আকর্ষণীয় ও সুস্বাস্থ্যের অধিকারী হলে এবং তার হাসিমাখা মুখ দেখলে ক্রেতারা পণ্য কেনার ব্যাপারে বাড়তি অনুপ্রেরণা পায়। এগুলো ক্রেতার মনে অনুকূল ধারণা তৈরিতে সহায়তা করে।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি বলতে কী বোঝায়?
উত্তর