উদ্দীপকে মোতালেব কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মোতালেব একজন নামমাত্র অংশীদার। এ ধরনের অংশীদার মূলধন, শ্রম ও দক্ষতা কিছুই বিনিয়োগ করেন না। শুধু তার সুনাম ব্যবসায়ের কাজে ব্যবহারের অনুমতি দেন। এক্ষেত্রে তিনি চুক্তি অনুযায়ী মুনাফার অংশ পান। তবে অন্যান্য অংশীদারের মতো অসীম দায় বহনে তিনি বাধ্য থাকেন না। উদ্দীপকের আরিফ, নূর ও মোতালেব মিলে পাটের ব্যবসায় শুরু করেন। ব্যবসায়টিতে মোতালেব মূলধন বিনিয়োগ করেননি। আবার, তিনি ব্যবসায় পরিচালনায়ও অংশ নেন না। কিন্তু ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম আছে। তিনি তা ব্যবসায়ে ব্যবহারের অনুমতি দেন। তার সুনাম বা খ্যাতি ব্যবহার করেই ব্যবসায় বেশি মুনাফা অর্জন করতে পারছে। এজন্য তাকে অংশীদার হিসেবে নেওয়া হয়েছে। এসব কাজের সাথে নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্যের মিল আছে। সুতরাং, মোতালেব একজন নামমাত্র অংশীদার।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে মোতালেব কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর