জনাব আলীর ব্যবসায়ে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আলীর ব্যবসায়ে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিরাজমান। এ ধরনের নেতৃত্বে কর্মীদেরকে চাপ প্রয়োগ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করা হয়। কাজে ভুল হলে প্রয়োজনে তাদের শাস্তি দেওয়া হয়। নেতা নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। কর্মীদের মতামত বা সুযোগ-সুবিধার কোনো গুরুত্ব দেওয়া হয় না। নেতা কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। উদ্দীপকের বেবি ফ্যাশন-এর মালিক জনাব আলী নিজের দক্ষতা ও সামর্থ্যের ওপর খুবই আস্থাশীল। তিনি সবসময় অধস্তন কর্মচারীদের মানসিক চাপের মধ্যে রাখেন। পাশাপাশি তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। তিনি কর্মীদের মতামত বা পরামর্শ গ্রহণ করেন না। তাদের শুধু আদেশ করেন। কোনো জবাবদিহি করেন না। তাদের সামর্থ্যের ওপরও আস্থা রাখেন না। তাই তার কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের বলে ভাবতে পারেন না। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই জনাব আলীর ব্যবসায়ে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিরাজমান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব আলীর ব্যবসায়ে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর