ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উত্তর: প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে অন্যদের সামর্থ্য ব্যবহার করে কাজ করিয়ে নেওয়ার কৌশল হলো ব্যবস্থাপনা। এটি ধারাবাহিক কিছু কাজের (পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা দান, প্রেষণাদান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ) সমষ্টি। এ কাজগুলো সম্পাদনে মানবীয় (মানবসম্পদ) ও অমানবীয় উপকরণ (যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ) ব্যবহার করা হয়। এক্ষেত্রে অমানবীয় উপকরণগুলোর যথাযথ ব্যবহার মানবসম্পদ করে থাকে। তবে সময়ের পরিবর্তনের সাথে মিল রেখে ব্যবস্থাপনার কাজেও নতুন কৌশল নেওয়ার প্রয়োজন হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উত্তর