জনাব মনিরের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব মনিরের প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান। মুক্ত নেতৃত্বে নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন। কর্মীদের সুনির্দিষ্ট কোনো আদেশও দেন না। কর্মীরা, নিজেদের ইচ্ছামতো কাজ করে। আর এ কাজের জন্য কোনো জবাবদিহিতাও আদায় করা হয় না। উদ্দীপকের জনাব মনির প্রতিষ্ঠানের কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকেন। কর্মীদের কোনো সুনির্দিষ্ট আদেশ দেন না। তিনি কর্মীদের কাজের কোনো জবাবদিহিতাও আদায় করেন না। কর্মীরা নিজের ইচ্ছেমতো কাজ করে। এসব কারণে কর্মীদের মধ্যে স্বেচ্ছাচারী মনোভাব দেখা দেয় ও কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে সময়মতো নির্দেশনাও দেওয়া হয় না। এসব বৈশিষ্ট্যের সাথে মুক্ত বা লাগামহীন নেতৃত্বের মিল আছে। সুতরাং, জনাব মনিরের প্রতিষ্ঠানে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব বিদ্যমান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব মনিরের প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর