উদ্দীপকে জনাব মায়িশা ব্যবসায়ে ব্যবস্থাপনার কার্যাবলি কতটুকু সঠিকভাবে বাস্তবায়ন করেছে তা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জনাব মায়িশা ব্যবসায়ে ব্যবস্থাপনার কার্যাবলি সফলভাবে বাস্তবায়ন করেছে। একজন ব্যবস্থাপক প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য মানবীয় ও বস্তুগত সম্পদ ব্যবহার করেন। এসব সম্পদ ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের চেষ্টা করেন। এজন্য কৌশলে তাকে প্রাতিষ্ঠানিক কাজ পরিচালনা করতে হয়। ব্যবস্থাপনার কার্যাবলি সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে তিনি সফল ব্যবস্থাপকে পরিণত হন। উদ্দীপকের জনাব মায়িশা তার কর্মচারীদের কোন কাজ কখন করবে তার নির্দেশ প্রদান করেন। অর্থাৎ, তিনি সঠিকভাবে নির্দেশনা দেওয়ার কাজটি করেন। আবার ঐক্যবদ্ধভাবে কর্মীদের কাজ তদারকি করে থাকেন। পাশাপাশি ত্রুটি-বিচ্যুতির সংশোধনমূলক ব্যবস্থাও গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি সঠিকভাবে সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ কাজ দুইটি করেন। ফলস্বরূপ পরিকল্পনামাফিক তার প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে। অহনা ফ্যাশন-এর মালিক জনাব মায়িশা ব্যবস্থাপনার কাজগুলো গুরুত্ব দিয়ে করেন। তিনি কর্মীদেরকে দিয়ে সুষ্ঠুভাবে কাজ করান। তাদের কাজের প্রতি উৎসাহিত করেন। এর মাধ্যমে তিনি তাদেরকে প্রেষণাদান করছেন। পাশাপাশি কর্মীদের সর্বাধিক দক্ষতা প্রদর্শনেও সাহায্য করেন। এতে প্রতিষ্ঠানের সব কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এছাড়াও সুষ্ঠু নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে তার ব্যবসায়টির অভ্যন্তরীণ ও বাহ্যিক বাধা দূর হয়েছে। ব্যবসায়টি উন্নতির দিকেও ধাবিত হয়েছে। সুতরাং, উদ্দীপকে জনাব মায়িশা ব্যবস্থানার কার্যাবলি সঠিকভাবে সম্পন্ন করার ফলে ব্যবসায়টি সফলতা লাভ করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব মায়িশা ব্যবসায়ে ব্যবস্থাপনার কার্যাবলি কতটুকু সঠিকভাব…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর