উদ্দীপকে বর্ণিত জনাব লিয়াকতের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব লিয়াকতের কাজটি হলো ব্যবসায় উদ্যোগ। লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় গঠনের উদ্যোগ নেওয়া হয়। এটি মূলত ব্যবসায় প্রতিষ্ঠার কর্মপ্রচেষ্টা। যিনি এ কাজ করেন তিনি উদ্যোক্তা। এ কাজের মাধ্যমে উদ্যোক্তা নিজের এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। উদ্দীপকের জনাব লিয়াকত পরিত্যক্ত ১টি পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রথমদিকে তার খামারে অনেক মাছ মারা যেত। তাই তিনি বন্ধুর পরামর্শে মাছ চাষের ওপর প্রশিক্ষণ ও ঋণ নেন। এরপর তিনি ঝুঁকি নিয়ে নতুন করে মাছ চাষ শুরু করেন। ব্যবসায়ে লাভবান হওয়ায় তিনি হাঁস-মুরগি পালনের প্রকল্প নেন। এতে বেশ কিছু যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এখানে তিনি তার কাজের মাধ্যমে মুনাফা অর্জন করছেন। আবার অন্যদেরও আয়ের ব্যবস্থা করেছেন। এসব বৈশিষ্ট্যের সাথে ব্যবসায় উদ্যোগের মিল আছে। সুতরাং, জনাব লিয়াকতের কাজটিকে ব্যবসায় উদ্যোগ বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব লিয়াকতের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর