মি. জামালের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. জামালের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক। এ ধরনের নেতৃত্বে কর্মীদেরকে চাপ প্রয়োগ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করা হয়। কাজে ভুল হলে প্রয়োজনে তাদের শাস্তি দেওয়া হয়। নেতা নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিয়ে থাকে। কর্মীদের মতামত বা সুযোগ-সুবিধার কোনো গুরুত্ব দেওয়া হয় না। নেতা কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে। উদ্দীপকের মি. জামাল সর্বদা তার প্রতিষ্ঠানের শ্রমিকদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি শুধু আদেশ করেন, কোনো জবাবদিহি করেন না। তিনি সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা ও সামর্থ্যের ওপর নির্ভর করেন। কর্মীদের মতামত বা পরামর্শ গ্রহণ করেন না। তাদেরকে সবসময় চাপের মধ্যে রাখেন। তাদের সামর্থ্যের ওপর আস্থা রাখেন না। তাই তার কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের বলে ভাবতে পারে না। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই মি. জামালের নেতৃত্বকে স্বৈরতান্ত্রিক বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
মি. জামালের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর